© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবসানের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবসানের আহ্বান ইরানি প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ২২ আগস্ট, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে থাকলেও তেহরান শক্ত অবস্থানে রয়েছে।

শুক্রবার চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে থাকতেই যুদ্ধের অবসান ঘটানো ভালো। তিনি আরও বলেন, পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে এবং জোর দিয়ে বলছে যে, আমেরিকা সব ধরনের বিধিবিধান লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং সারা বিশ্বে তারা ঘৃণিত।

পেজেশকিয়ান পার্লামেন্টের কট্টরপন্থী অভ্যন্তরীণ সমালোচকদের বিরুদ্ধেও জুন মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পক্ষে সাফাই দেন। ওই সমালোচকেরা তার প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়ার অভিযোগ করেছিলেন।

তিনি বলেন, এই চুক্তি ইরানের আত্মসমর্পণের ইঙ্গিত দেয়, এমন একটি ধারাও খুঁজে পাওয়া যাবে না। সব প্রতিশ্রুতিই অপরপক্ষের জন্য প্রযোজ্য।

তবে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন পর ইরানের সামরিক নেতৃত্ব সতর্ক করে দিয়েছে যে, দেশটি যেকোনো নতুন হুমকির বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির জবাব দেবে, তা হবে চূর্ণকারী, শাস্তিমূলক ও বিধ্বংসী জবাব।

এমআর/টিএ  

মন্তব্য করুন