© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪৬ বছরে মাঠে ফিরে মাইলফলক ছোঁয়ার লক্ষ্য রোনালদিনহোর

শেয়ার করুন:
৪৬ বছরে মাঠে ফিরে মাইলফলক ছোঁয়ার লক্ষ্য রোনালদিনহোর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ এএম | ২২ আগস্ট, ২০২৬
রোনালদিনহো ৪৬ বছর বয়সে ফুটবল মাঠে ফেরার দ্বারপ্রান্তে। গত জুনেই জানা গিয়েছিল, ইতালির তৃতীয় বিভাগের দল রাভেনার সঙ্গে চুক্তি করেছেন তিনি। গতকাল তার ক্লাবের শহর রাভেনায় পা রাখলেন, যেটি নিকটবর্তী সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।

রোনালদিনহো এদিন রাভেনায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিলেন। বৃহস্পতিবার ছিল ‘রোনালদিনহো ডে’। প্রথমবার ফুটবল লিজেন্ডকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। সৈকতের পাশে তাকে পতাকা উড়িয়ে ও আতশবাজি জ্বালিয়ে বরণ করে নেন। 

অবসরের এক দশকেরও বেশি সময় পর গত জুনে এই ক্লাবের সঙ্গে চুক্তি করেন রোনালদিনহো। পরিচিত পর্বে তার কাছে জানতে চাওয়া হয় মনের অনুভূতি নিয়ে। রাভেনা ভক্তরা কবে মাঠে তাকে দেখতে পাবেন, সেই প্রশ্নও করা হয়েছিল তাকে।

বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড বলেন, ‘আমার বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। দেখা যাক, দলের সঙ্গে সবকিছু ঠিকঠাক চলে কি না। আমার ভালো লাগছে। আমি জানি না, এটা (মাঠে নামা) প্রেসিডেন্ট ও কোচের ওপর নির্ভর করছে।’

সোমবার সিরি সি ম্যাচে রাভেনা মৌসুমের প্রথমত ম্যাচ খেলবে। এই ম্যাচে দেখা যাবে না রোনালদিনহোকে। আসন্ন মৌসুমে কত সময় ধরে তাকে খেলতে দেখা যাবে, তা স্পষ্ট নয়। রাভেনা প্রেসিডেন্ট ইগনাজিও সিপরিয়ানি বলেছেন, দলের হয়ে ক্যারিয়ারের শেষ গোল করাই ব্রাজিলিয়ানের স্বপ্ন। 

২০১৫ সালে খেলোয়াড় ক্যারিয়ারের ইতি টানেন রোনালদিনহো। শেষ অফিসিয়াল ম্যাচ খেলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল ২৯৯টি। তিনশতম গোলের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি, ‘আমার শারীরিক অবস্থা ভালো। যদি আমি ৩০০তম ক্যারিয়ার গোল করতে পারি, তাহলে সেটা হবে অনেক বেশি সুন্দর।’

রাভেনা গত তৃতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে ছিল। তারা সিরি বি-তে ফেরার মিশনে, যেখানে তারা ২০০৮ সাল থেকে খেলেনি।

এসএ/টিএ


মন্তব্য করুন