© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য বিজয়ের বড় ঘোষণা

শেয়ার করুন:
গ্যাস সিলিন্ডার ও বাসভাড়া ফ্রি, নারীদের জন্য বিজয়ের বড় ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৭ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় তিনি জানান, বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের পুরো খরচ সরকার বহন করবে। পাশাপাশি সরকারি বাসে নারীদের বিনা ভাড়ায় যাতায়াতের সুবিধাও আরও বাড়ানো হবে।

‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্পের আওতায় আগামী বছরের পঙ্গল উৎসব থেকে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে বছরে তিনটি গ্যাস সিলিন্ডারের অর্থ দেওয়া হবে। প্রায় ১ কোটি ৩০ লাখ পরিবার এ সুবিধার আওতায় আসবে। এতে বছরে ৪ হাজার কোটি রুপির বেশি খরচ হতে পারে।

আড়াই লাখ রুপির মধ্যে বার্ষিক আয় থাকা পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার এবং প্রতিবন্ধী সদস্য থাকা পরিবারগুলো এ সুবিধা পাবে। প্রথমে সিলিন্ডার কিনে পরে প্রমাণপত্র দেখিয়ে অর্থ ফেরত পাবেন তারা।

এদিকে আগামী ২ অক্টোবর থেকে নারীরা দ্রুতগামী ও বিলাসবহুলসহ বিভিন্ন সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। যাতায়াতের সংখ্যায় কোনো সীমা থাকবে না।

এ ছাড়া কৃষিজমি ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কায় চেন্নাইয়ের পরন্দুরে প্রস্তাবিত দ্বিতীয় বিমানবন্দর প্রকল্প বাতিলের ঘোষণাও দিয়েছেন বিজয়।

আরআই/টিএ

মন্তব্য করুন