নাগরিকত্ব ইস্যুতে যারা খবর ছেপেছে, তারা দেশের ভালো চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:০৯ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
নিজের ব্রিটিশ ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, তারা বাংলাদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নিজেকে বাংলাদেশের নাগরিক উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, দেশের পক্ষে জোরালো অবস্থান যারা নেয়, তাদের নিয়ে একসাথে কাজ করবেন। দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় সম্পর্ক ও বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বাড়াতে এবং কাজের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নিতে ৬ মাসের একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ, এ লক্ষ্যে কাজও চলছে।
এমআর/টিএ