© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন:
সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ এএম | ২৫ আগস্ট, ২০২৬
ময়মনসিংহের গৌরীপুরে পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরালের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে আগামীকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, পুম্বাইল ফজলুল উলুম করিম মাদ্রাসাটি উপজেলার রামগোপালপুর ইউনিয়নে অবস্থিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদ্রাসার বই বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও চিত্রে দেখা যায়, মাদ্রাসার সরকারি পাঠ্যবই মাদ্রাসা মাঠে হ্যান্ডট্রলি বোঝাই করা হচ্ছে সরকারি পাঠ্যবই। বই বোঝাই করার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের হ্যান্ডট্রলির সামনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ গত বছরের পুরাতন বই বিক্রি করে দিয়েছে। বই যখন হ্যান্ডট্রলি বোঝাই করা হয়, ওই সময় কেউ হয়তো মোবাইলে বই বিক্রির ভিডিও ধারণ করে রাখে। পরে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হ্যান্ডট্রলিতে প্রায় দশ হাজারের মতো বই বোঝাই করে নেওয়া হয়।

পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান বলেন, ‘বই বিক্রির অভিযোগ সত্য নয়। মাদ্রাসায় এখনো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অব্যবহৃত সরকারি পাঠ্যবই রয়ে গেছে। ছড়িয়ে পড়া মাদ্রাসার ভিডিওর নমুনা আমাদের মাদ্রাসার মতো। তবে এটা আমাদের মাদ্রাসার বই বিক্রির ভিডিও কি না, এ বিষয়টি আমি নিশ্চিত নই।’

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ভিডিও দেখার পর মাদ্রাসার অধ্যক্ষ বলেছেন এ বছর কোনো বই বিক্রি হয়নি। আর সরকারি বই বিক্রির সঠিক নিয়মটা এ মুহূর্তে আমি বলতে পারছি না। যেহেতু বই বিক্রির ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসবে।’

কেএন/এসএন
 

মন্তব্য করুন