© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জীবন আরো সুন্দর হচ্ছে’, জন্মদিনে ডুয়া লিপা

শেয়ার করুন:
‘জীবন আরো সুন্দর হচ্ছে’, জন্মদিনে ডুয়া লিপা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
জীবনের নতুন অধ্যায়ে পা দিয়ে প্রথম জন্মদিন উদযাপন করলেন পপ তারকা দুয়া লিপা। গত ২২ আগস্ট তার জন্মদিন উপলক্ষ্যে স্বামী ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে কাটানো কিছু রোমান্টিক ও আনন্দের মুহূর্ত সোমবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ‘ফিউচার নস্টালজিয়া’ খ্যাত এই গায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দুয়া লিপা এবং ক্যালাম টার্নারকে গ্রামীণ পরিবেশে সময় কাটাতে দেখা যায়। ফুলের ক্ষেতে ঘুরে বেড়ানো, দুইজনের মিষ্টি সেলফি, বাস্কেটবল খেলা ও জন্মদিনের বিশেষ কেক ও ডিনারের ছবি পোস্ট করেছেন গায়িকা। পোস্টে একটি ছবি ও ভিডিওতে ক্যালাম টার্নারকে দুয়া লিপার গালে ভালোবাসা প্রকাশ করতেও দেখা গেছে। ক্যাপশনে দুয়া লিপা লিখেছেন, ‘এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ।

জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। সবকিছু দিন দিন আরো সুন্দর হচ্ছে।’




চলতি বছরের মে মাসে লন্ডনে একটি ঘরোয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুয়া লিপা ও ক্যালাম টার্নার। পরবর্তীতে জুনে ইতালির সিসিলিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিয়ের মূল উৎসব পালন করেন তারা।

সম্প্রতি ভোগ ইতালিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা জানান, ক্যালাম টার্নারের সঙ্গে এই বাঁধনে জড়ানোর পর তার গান লেখার ভাবনাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

এসএন 

মন্তব্য করুন