© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্য ও তার স্ত্রীর মৃত্যু

শেয়ার করুন:
ঝিনাইদহে বাসচাপায় সেনাসদস্য ও তার স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ২৬ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ পৌরসভার বাইপাস সড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-সোহেল মিয়া, তিনি চট্টগ্রাম সেনাবাহিনীর বিএম-এ শাখা প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ও তার স্ত্রী তুলি খাতুন।

বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেনা সদস্য সোহেলের বাড়ি নড়াইলে জেলা শহরে বলে জানা যায়।

স্থানীয়রা জানায়, সকালে শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

পথে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চলে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান তুলি খাতুন এবং আহত হন স্বামী সোহেল।
 
পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

টিএ/

মন্তব্য করুন