চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
ছবি: সংগৃহীত
১১:০১ এএম | ২৭ আগস্ট, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ছয় বাংলাদেশী নাগরিককে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ বাধা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে এ ঘটনা ঘটে।
১৬ বিজিবি জানায়, ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসের নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছয়জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়া হয়।
বর্তমানে তারা ভারতের অভ্যান্তরে অবস্থান করছে এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ১৬ বিজিবি।
এফআর/টিএ