রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বুধবার জাপানের প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতিকে এক অভিনন্দনপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জাপানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।
তাকাইচি বলেন, জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এবং একটি অবাধ ও মুক্ত ‘ইন্দো-প্যাসিফিক’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এমআর/টিএ