© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ এএম | ২৯ আগস্ট, ২০২৬
রিমান্ড শেষে আদালতে হাজির করার আগমুহূর্তে থানা থেকে পালানো হত্যা মামলার আসামি মিতু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে ঢাকার কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, টানা অভিযানের পর শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে কেরাণীগঞ্জ থেকে মিতু আক্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি যাত্রাবাড়ী থানায় ৩ দিনের রিমান্ডে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) যাত্রাবাড়ী থানা থেকে কৌশলে তালা খুলে হত্যা মামলার আসামি মিতু আক্তার পালিয়ে যান। ওইদিন সকালে রিমান্ড শেষে আদালতে হাজির করার আগে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বৃহস্পতিবার ছিল মিতু আক্তার নামের ওই নারী আসামির ৩ দিনের রিমান্ডের শেষ দিন। রিমান্ড শেষে ওইদিন দুপুরে তাকে আদালতে নেয়ার কথা ছিল। তবে সকালে কৌশলে গেটের তালা খুলে পালিয়ে যান তিনি। অবশেষে টানা অভিযানের পর আবারও তাকে গ্রেপ্তার করল পুলিশ।

একেএস/টিএ

মন্তব্য করুন