© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাড়া বাসা থেকে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
ভাড়া বাসা থেকে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
জামালপুরে ভাড়া বাসা থেকে ইশরাত জাহান রিমা (২৫) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিতপাড়া এলাকার মো. রশিদুল্লাহ মন্ডলের মেয়ে ও জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ্ বলেন, রাতে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শহরের দক্ষিণ কাচারিপাড়ার স্বপ্নপুরী আবাসিক এলাকায় যাই। সেখানকার একটি বাসায় কক্ষের ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় এক নারী রয়েছে বলে জানতে পারি। ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। 

তিনি আরও বলেন, এ সময় জামালপুর ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই কক্ষের তালা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএ/এসএন


মন্তব্য করুন