আদালতে শাস্তি কম করার অনুরোধসাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার বাংলাদেশির
ছবি: সংগৃহীত
০৪:৩৫ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
ভারতের বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার দায় স্বীকার করেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে বিজয় দাস নামে এক বাংলাদেশি। ২০২৫ সালের জানুয়ারিতে বান্দ্রায় সাইফের বাড়িতে প্রবেশ করেন শরীফুল। ওই সময় দেখা ফেলায় ধারাল অস্ত্র দিয়ে বলিউডের এ অভিনেতার ওপর হামলা চালান তিনি।
ঘটনার পর তাকের পুলিশ গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেলে ওই সময় শরীফুল বলেছিলেন তিনি সাইফের বাড়িতে যাননি এবং তার ওপর কোনো হামলাও চালাননি। তিনি দাবি করেছিলেন, তাকে ফাঁসানো হয়েছে।
তবে গতকাল শুক্রবার আদালতের কাছে শরীফুল বলেন তিনি সাইফের ওপর হামলা চালিয়েছিলেন। এরসঙ্গে তিনি শাস্তি কম দিতেও আদালতে অনুরোধ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার (২৯ আগস্ট) জানিয়েছে, শরীফুলকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেটির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
সংবাদমাধ্যমটি আরও বলেছে, শরীফুলের বিরুদ্ধে হওয়ার মামলা একদমই প্রাথমিক অবস্থায় আছে। সম্প্রতি এটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এরমধ্যেই শরীফুল এর দায় স্বীকার করলেন।
শরীফুলের আইনজীবী ভিপুল দুসিং বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “তিনি যে অপরাধ করেছেন তার জন্য অনুতপ্ত। এ কারণে নিজের দায় স্বীকার করেছেন এবং আদালতের কাছে কম শাস্তির আবেদন করেছেন।”
গতকাল শুক্রবার বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে শরীফুলকে তোলা হয়।
২০২৫ সালের ১৬ জানুয়ারি বান্দ্রাতে সাইফ খানকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। এর দুইদিন পর থানে থেকে শরী্ফুলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জানা যায় তার নাম শরীফুল। কিন্তু ভারতে বিজয় দাস ছদ্মনামে থাকছিলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএন/এসএন