© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

শেয়ার করুন:
সংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
রাজধানীতে ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে মারা গেছেন এক নারী। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫)।

আজ শনিবার (২৯ আগস্ট) ‎জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে চলন্ত রিকশার যাত্রী রনজিলা পারভিনের ব্যাগ ধরে টান দেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারী। এই দুষ্কৃতিকারী আগে থেকে ওঁত পেতে ছিল। মুহূর্তের ভারসাম্য হারিয়ে পিচঢালা রাস্তায় আছড়ে পড়েন শিক্ষিকা। মাথায় গুরুতর আঘাত লাগে তার। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রনজিলা পারভীনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া থেকে বাসে রাজধানীর গাবতলীতে নেমে রিকশায় চড়ে ডাক্তার দেখাতে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন এই শিক্ষিকা। ডাক্তার দেখিয়ে হয়তো দ্রুত বগুড়ায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু তা আর হলো না।

এই ঘটনায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছে শেরে বাংলা নগর থানা পুলিশ। ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

আরআই/টিএ

মন্তব্য করুন