© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার চেষ্টা, প্রাণ গেল যুবকের

শেয়ার করুন:
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার চেষ্টা,  প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ এএম | ৩০ আগস্ট, ২০২৬
রাজধানীর ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে দাঁত দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. রাসেল (২২)। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার দাবি, তিনি রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করতেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক খান জানান, তারা খবর পেয়ে মধুবাজার এলাকার একটি বাসার সামনে রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই ফারুক বলেন, রাসেল চুরির উদ্দেশ্যে হাত দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ার চেষ্টা করেন। পরে ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এসএ/এসএন


মন্তব্য করুন