© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

শেয়ার করুন:
গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ৩০ আগস্ট, ২০২৬
দেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান করেছে গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

৩০ আগস্ট 'আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস' উপলক্ষ্যে আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরুর আগে তারা এ দাবি জানান।

বক্তারা অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অধ্যাদেশগুলো হুবহু পাশ করার দাবি জানান। এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে তারা বলেন, লুকোচুরি না করে যেসব সংস্থা, রাজনৈতিক দল, ব্যক্তি গুম-খুনের সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ গুম-খুনের মতো অপরাধ করার সাহস না পায়।

এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা নিয়ে সংসদ ভবনের প্রধান গেটে এসে থামলে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর মধ্যে গুম অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল স্পিকার বরাবর ১১ দলের স্মারকলিপি পৌঁছে দেন।

কেএন/এসএন




মন্তব্য করুন