© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না: রাশেদ খাঁন

শেয়ার করুন:
যারা বিরোধীদলই চালাতে পারে না,  তারা কখনোই ক্ষমতায় গিয়ে  দেশ চালাতে পারবে না: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ৩১ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

রবিবার (৩০ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।

 রাশেদ খানের ফেসবুক পোস্টটি  বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? আর আজকে সংসদ অধিবেশন চলা অবস্থায় মব সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়ে সংসদ ভবন ঘেরাও করেছে জামায়াত! আর হুমকি দিয়ে আসছে পরবর্তীতে নাকি ভিতরে ঢুকে ২৪ এর মত অবস্থা করবে! ২৪ এর গণঅভ্যুত্থানের সময় জামায়াতের কোন নেতা সংসদের ভিতরে ঢুকেছিল?

আজকে যারা সংসদ ভবন ঘেরাওয়ে গেলো, তাদের একজনও কি বিগত ১৬ বছরে সংসদের আশপাশে গিয়েছিলো? আওয়ামী মুক্ত দুনিয়ায় তারা জানে পুলিশ কিছু বলবে না, আর এজন্য প্রতিনিয়ত পুলিশি পাহারায় সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে!’

কেএন/এসএন





কিন্তু তারা ভুলে গেছে পুলিশ প্রটেকশনে ২৪ এর গণঅভ্যুত্থান হয় নি! পুলিশ প্রটেকশন নিয়ে লংমার্চ কিংবা সচিবালয়- জাতীয় সংসদ ঘেরাও করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা বিরোধীদলই চালাতে পারে না, তারা হয়তো রাষ্ট্রকে অশান্ত করতে পারবে, কিন্তু কখনোই ক্ষমতায় গিয়ে দেশ চালাতে পারবে না।

মন্তব্য করুন