এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে, এইচএসসি পূর্বঘোষিত সূচিতে
ছবি: সংগৃহীত
০৩:১২ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৬ জুন থেকেই শুরু হবে।
আজ সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে এই নতুন রুটিন ও সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এসএন