বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
ছবি: সংগৃহীত
০৮:১৯ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৬
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফেনীর বিচারিক আদালত।
এর আগে আব্দুল গফুর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহর জামিন নিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ফেনীর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।
আব্দুল গফুরের আইনজীবী তার জামিনের আবেদন করলে আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আব্দুল গফুরের আইনজীবী সূত্রে জানা গেছে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
এমআর/টিএ