© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যত ভালো বিশেষণ আছে, সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে: বিদুষী বর্ণিতা

শেয়ার করুন:
যত ভালো বিশেষণ আছে, সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে: বিদুষী বর্ণিতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪১ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২৬
‘লাক্স সুপারস্টার’ হওয়ার পর এবারই প্রথম বড় পরিসরে অভিনয়ে শুরু করলেন বিদুষী বর্ণিতা। প্রথম কাজেই সহশিল্পী হিসেবে পেলেন তৌসিফ মাহবুবকে, সঙ্গে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন!

‘ক্যাফে আমব্রেলা’ নামে এই ওয়েব কনটেন্টটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। কাজটির শেষ দিনের শুটিং হয় কক্সবাজার বিমান বন্দর এবং সি-বিচে। সোমবার সেই শুটিংয়ের সময় কথা হচ্ছিল তৌসিফ ও বর্ণিতার সঙ্গে।



সহশিল্পী হিসেবে তৌসিফকে নিয়ে দেশের একটি গণমাধ্যম অনলাইনকে বর্ণিতা বলেন,  যখন তার কাজ দেখলাম মনে হতো বড় স্টার, তার আলাদা অরা আছে। এখন দেখছি সে বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো, আমাকে গাইড করছেন, নিজের সিন বাদ দিয়ে আমাকে বিভিন্ন কিছু শিখিয়ে দিচ্ছেন। আমি একেবারে নতুন। এই ছোটছোট জিনিসগুলো বিশেষ করে আমার মতো নতুনদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি তার প্রতি খুব গ্রেটফুল।

বিদুষী বর্ণিতা আরও বলেন, আসলে তৌসিফ ভাইকে নিয়ে বলতে থাকলে শেষ হবে না। উনি মানুষ হিসেবে খুবই পিওর, জেনুইন আর্টিস্ট, কাইন্ড। যত ভালো বিশেষণ আছে সব গুণই তৌসিফ ভাইয়ের মধ্যে আছে।

‘অলটাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে ১৩ বছর আগে অভিনয় শুরু করেছিলেন তৌসিফ। এরপর শত শত নাটকে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি সাফল্য পেয়েছেন। নাটকের প্রথমসারীর অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। নিজে অভিজ্ঞ হলেও বরাবরই তিনি নতুনদের কাজে কমফোর্ট দিয়ে থাকেন।

পাশ থেকে তৌসিফ বলেন, বর্ণিতা অনেক বড় প্ল্যটফর্মের চ্যাম্পিয়ন হয়েছে। এত বড় সাকসেসের পিছনে অনেক লিগ্যাল কারণ থাকে। তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। এই চেষ্টা অব্যাহত থাকে সে অনেকদূর যেতে পারবে। আর সম্মান কখনও জোর করে নেয়া যায় না এবং টাকা দিয়েও কেনা যায় না। বর্ণিতাসহ যারা নতুন সবাই আমাকে নিয়ে ভালো কথা বলে, এগুলো আমার নজরে আসে, লেখালিখি হয়। আসলে শিল্পী হিসেবে আমি নিজেকে লাকি মনে করি। শুরুতে এভাবে আমি যদি গাইডেন্স পেতাম, তাহলে ভুলগুলো আরও কম হতো।

কথা হয় ‘ক্যাফে আমব্রেলা’ নিয়েও। বর্ণিতা জানালেন, লাক্স সুপারস্টারের গ্র্যান্ড ফিনালের দিন এই কাজটির ঘোষণা দেয়া হয়েছিল। তিনি ছাড়াও ওই প্রতিযোগিতার আরও দুজন এতে অভিনয় করছেন। বলেন, পুরস্কার হিসেবে এই কাজের সুযোগ আমরা পেয়েছি। ক্যারিয়ারের শুরুতে খুব লাকি মনে করি। কারণ, শিহাব শাহীন স্যারের মতো এত বড় মাপের পরিচালক তৌসিফ ভাইয়ের মতো কো-আর্টিস্ট পেয়েছি।

তৌসিফ বলেন, এটা শুধু রোম্যান্টিক কাজ না। এখানে তিনটি অংশ রয়েছে। ফ্যামিলি বা জীবনের অংশ, স্বামী-স্ত্রীর মধ্যের গল্প, মনের অজান্তে নিজেদের ভুল ভ্রান্তি গল্প রয়েছে। এখানে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। আমার মনে হয় দর্শকদের একটি ফুল প্যাজেকের কাজ দেখতে পাবেন।


আরআই/টিএ

মন্তব্য করুন