© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধু ট্রাস্ট১৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

শেয়ার করুন:
১৭৬ কোটি টাকা আত্মসাৎ : হাসিনা ও রেহানার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০২৬
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর ফান্ডের নামে ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং অনিয়ম সংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পর্যায়ে আদালতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধ করা হয়।

এসএন 

মন্তব্য করুন