© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপিপুত্র রাজিবের প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

শেয়ার করুন:
মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপিপুত্র রাজিবের প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুরে তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই সপ্তাহ সময় চান প্রসিকিউটর জহিরুল। তিনি বলেন, এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল ট্রাইব্যুনালে। বাকি তিনজনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তাই আরও দুই সপ্তাহ সময় চাই। শুনানি শেষে আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদের ছেলে তানজির আহমেদ রাজিব, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাবুল আলম ও জোসেফ উদ্দিন জজ।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট গৌরীপুর থানার সামনে পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। এতে বিপ্লব হাসান, মো. নূরে আলম সিদ্দিকী ও মো. জুবায়ের শহীদ হন। আহত হন বহু ছাত্র-জনতা। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়।

কেএন/টিএ

মন্তব্য করুন