© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

শেয়ার করুন:
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৬
দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনের আস্থা ফেরাতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন মাহফুজ আলম।

তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সংগঠিত হয়ে লড়াইয়ের পাশাপাশি দেশ গড়ার কাজও করতে হবে।

মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। আবার রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাও বিপর্যস্ত হবে। তাই কোনো পরিস্থিতিই তৈরি হতে দেওয়া উচিত নয়।

কেএন/টিএ

মন্তব্য করুন