১৬তম চ্যাম্পিয়নস লিগ জিততে আমরা প্রস্তুত : ভিনিসিয়ুস
ছবি: সংগৃহীত
১১:০৯ এএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৬
চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ ১৫ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে লস ব্ল্যাংকোসরা।
এর মধ্যে সর্বশেষ দুই শিরোপাজয়ী দলের সদস্য ভিনিসিয়ুস জুনিয়র। তবে টুর্নামেন্টের গেল দুই মৌসুম ভালো কাটেনি রিয়ালের।
সেই হতাশা ভুলে এবার শিরোপা জিততে চান ভিনিসিয়ুস। শিরোপা পুনরুদ্ধারে আত্মবিশ্বাসী রিয়ালের উইঙ্গার।
ক্লাবের অফিসিয়াল মিডিয়ায় ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘আশা করি ১৬তম শিরোপা জিতব। ট্রফি জিততে আমরা প্রস্তুত। এটা আমাদের প্রতিযোগিতা। সর্বশেষ দুই মৌসুম আমাদের ভালো কাটেনি।
শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে রিয়ালের প্রথম লক্ষ্যে সেরা আটে সুযোগ পাওয়া। এ নিয়ে ভিনি বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য শেষ আটে শেষ করা। চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমরা সব সময় রোমাঞ্চিত। সর্বশেষ দুই মৌসুমের থেকে এবার ভিন্ন কিছু হবে। আমরা এটি জিততে যাচ্ছি।
আজ রাত থেকে শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। প্রথম দিনে রিয়ালের বাধা ইন্টার মিলান। প্রতিপক্ষকে নিয়ে ভিনিসিয়ুস বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ এলেই অনুভূতি অন্য রকম লাগে। এ ম্যাচের দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে আমরা পুরোপুরি প্রস্তুত, যারা নিশ্চিতভাবেই আমাদের দারুণ পরীক্ষার মুখে ফেলতে চাইবে। দল হিসেবে ইন্টার অত্যন্ত শক্তিশালী। তারা রক্ষণভাগে ৫ জন রাখে এবং এই বিষয়টি সাধারণত আমাদের জন্য কিছুটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। তবে কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করেছেন।
দলে বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে না থাকায় কাজটা একটু কঠিন হয়ে গেছে, কিন্তু আমরা সবাই সেরাটা দিয়ে মাঠে লড়ব। আশা করি, এই ধরনের ম্যাচে সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া চমৎকার মেলবন্ধনে জিততে পারব।’
এফআর/এসএন