© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

শেয়ার করুন:
দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১০ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমে ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা হয়েছে। আগের তুলনায় প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।


স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রভাবেই মূলত গহনার বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে।


সোনার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য, সরবরাহ পরিস্থিতি ও অন্যান্য বাজারগত বিষয় বিবেচনা করে থাকে বাজুস। সেই ধারাবাহিকতায় তেজাবী স্বর্ণের দাম কমায় এবারও গহনার মূল্য সমন্বয় করা হয়েছে।


এর আগে গত ৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এতে দুই দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় ৩ হাজার ৩২৪ টাকা।


এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা।


এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

কেএন/টিএ

মন্তব্য করুন