© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৬
উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর জন্য সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পে ব্যয় বৃদ্ধি রোধে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো, প্রকল্প গ্রহণের আগে নিরীক্ষা বাড়ানোসহ বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে সরকার।

তিনি বলেন, কিছু কিছু মেগা প্রকল্পে দুর্নীতির তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতির যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, তার নিরীক্ষায় বর্তমান সরকার কাজ করছে।

গ্যাস কূপ খনন প্রসঙ্গে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাস কূপ খনন করবে সরকার।

তিনি আরও বলেন, ভোলার গ্যাস পাইপলাইন থেকে মেইন লাইনে আনতে সাত বছর সময় লাগবে, অর্থনীতির আকার বৃদ্ধিতে ভোলাতে কারখানা করার পরিকল্পনা করছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের মাধ্যমে আমরা আমাদের চাহিদা পূরণ করব।

এমআই/টিএ

মন্তব্য করুন