© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

শেয়ার করুন:
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগ দেন।

আফরোজা আব্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী।

গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে এ পদে নিয়োগ দেয়া হয়। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে তিনিও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এসএন 

মন্তব্য করুন