© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার কলেজ থেকে সেই সিফাতকে শোকজ

শেয়ার করুন:
এবার কলেজ থেকে সেই সিফাতকে শোকজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এবার প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ায় মো. আবদুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কর্তৃপক্ষ।

কেন তাকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, চিঠিতে তার জবাব চাওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’ মূলমন্ত্রের আলোকে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। তবে কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কাজে জড়ালে নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এতে আরও বলা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভনীয়, অনভিপ্রেত এবং অপরাধ হিসেবে গণ্য। এ ঘটনায় কলেজের অর্জিত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বিব্রত হয়েছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন