খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ২
ছবি: সংগৃহীত
১২:৫৯ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শেখপাড়া নবীনগর এলাকার ইসলাম সরদারের ছেলে তনু সরদার ও শেখপাড়ার এসকেন মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল শেখপাড়া তেতুলতলা হয়ে শিববাড়ির দিকে যাচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তারা দুইজন ব্যর্থ হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আরআই/টিএ