© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওর লাথি খুব এনজয় করছি: সোহিনী

শেয়ার করুন:
ওর লাথি খুব এনজয় করছি: সোহিনী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৪ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
পূজা আসার আগেই কোলে নতুন অতিথি আসছে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের। সে পর্যন্ত তাড়িয়ে তাড়িয়ে অপেক্ষা করছেন নবজাতকের। সেইসঙ্গে হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা। সে সব ভাগ করে নিয়েছেন ভারটীয় সংবাদমাধ্যমের সঙ্গে।

এক সাক্ষাৎকারে সোহিনী জানান, সময়টা পুরোপুরি উপভোগ করছেন তিনি। নিজের ভেতর আরেক শরীরের নড়াচড়া, মিষ্টি লাথিগুতো আনন্দিত করছে তাকে। অভিনেত্রী বলেন, ‘আমি খুব এনজয় করছি। তবে কোনো সময় যদি মনে হয় বাচ্চার নড়াচড়া বা কিক একটু কম হচ্ছে, তখনই মনে চিন্তা জাগে-তাহলে কি আমার কিছু অসুবিধা হচ্ছে? ডাক্তার বলেছেন বিষয়টা একটু মনিটর করতে। সবসময় বাঁ দিকে পাশ হয়ে শুতে বলা হয়, যাতে রক্ত চলাচল ভালো হয়। আর ওই পজিশনে শুলেই কিকটাও বেশি করে মারে।’

জন্মের আগেই সন্তানের সঙ্গে স্বামী ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের মিল খুঁজে পাচ্ছেন। জানালেন গর্ভের পুঁচকেও মিষ্টি পাগল। তার কথায়, "যদি মিষ্টি একটু খাওয়া হয়, অমনি দেখা যায় ও পেটের ভেতর খুব খুশি হচ্ছে! নড়াচড়া বেড়ে যায়। তাই খাওয়া-দাওয়ার দিক থেকে ও পুরো শোভনের মতোই হবে বলে মনে হচ্ছে।'



বাবা হতে যাওয়ার উন্মাদনাটা শভনের ভেতরেও বেশ কাজ করছে। এরইমধ্যে নাম ঠিক করে রেখেছেন হবু সন্তানের। সেটি ফাঁস করেন অভিনেত্রী। জানিয়েছেন, শোভন ঠিক করেছেন টুল রাখবেন সন্তানের নাম। যুক্তি, টুলের ওপর দাঁড়ালে উঁচুতে ওঠা যায়। যদিও সোহিনীর রসিকতা, ‘উঁচুতে তো মই কিংবা সিঁড়িতে উঠলেও ওঠা যায়!’

২০২৩-এর বর্ষায় আলাপ সোহিনী-শোভনের। পরের বছর ২০২৪-এর বর্ষায় তারা বাঁধেন ঘর। এ বছর বর্ষায় দেন নতুন অতিথি আগমনের খবর। সামাজিক মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন সোহিনী-শোভন। এবার অপেক্ষা খুদের আগমনের।

কেএন/টিএ

মন্তব্য করুন