স্টিভ স্মিথকে টপকে ফিল্ডিংয়ে জো রুটের রেকর্ড
ছবি: সংগৃহীত
১০:২০ পিএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬
টেস্টে সবচেয়ে সফল ফিল্ডারের আসনে বসলেন জো রুট। গতকাল (বৃহস্পতিবার) টেস্ট ইতিহাস নতুন করে লিখলেন ইংল্যান্ড তারকা। এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে ২২০তম ক্যাচ নিলেন তিনি।
২১৯ ক্যাচ নিয়ে এতদিন স্টিভ স্মিথের পাশে ছিলেন রুট। উইকেটকিপারের বাইরে এবার সবচেয়ে বেশি ক্যাচ ধরা ফিল্ডার হলেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে রেকর্ড ভাঙা ক্যাচ নেন ইংলিশ অধিনায়ক।

অলি রবিনসনের বলে আব্দুল্লাহ শফিকের ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে বল রুটের হাতে ধরা পড়ে। ৩২৩ ইনিংসে ২২০তম ক্যাচ নিলেন তিনি। তবে এই কীর্তিতে শীর্ষ আসনটি নিয়ে ইঁদুর-বেড়াল খেলা চলবেই। এখনও যে মাঠে আছেন স্মিথ। আগামী দক্ষিণ আফ্রিকা সফরে রুটকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকবে তার। তাই ব্যবধান বাড়াতে হলে পাকিস্তানের বিপক্ষে আরও ক্যাচ নেওয়ার চেষ্টা করবেন রুট।
এমআর/টিএ