লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:২৭ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ৬ তলায় উঠে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে, বৈঠকে অংশ নিতে সচিবালয়ে পৌঁছানোর পর ষষ্ঠ তলায় অবস্থিত সম্মেলন কক্ষে যাওয়ার জন্য লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করে হেঁটে ওঠেন সরকারপ্রধান।
কেএন/এসএন