© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে 'হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ, চক্ষু স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বারোপ

শেয়ার করুন:
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে 'হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের সাক্ষাৎ, চক্ষু স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বারোপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল’-এর একটি প্রতিনিধিদল।



সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশের সার্বিক চক্ষু স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, তৃণমূল পর্যায়ে অন্ধত্ব প্রতিরোধ, প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতা দূরীকরণ এবং আধুনিক চক্ষু চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।



বৈঠকে দেশের চক্ষু স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। বিশেষ করে প্রত্যন্ত ও তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতা কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।



মতবিনিময় বৈঠকে হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. মো. মাহমুদুল হাসান, হেড অব হেলথ অ্যান্ড নিউট্রিশন ডা. আফসানা হাবিব শিউলী, সিনিয়র ম্যানেজার তাসলিম আহমেদ ও রনক মহন্ত।

টিএ/

মন্তব্য করুন