স্থানীয় নির্বাচনে এককভাবেই অংশ নিবে জামায়াত: হামিদুর রহমান আযাদ
ছবি: সংগৃহীত
০৭:৩৮ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবেই অংশ নিবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা নির্বাচনেরই অংশ। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে।
তিনি বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। নির্বাচন নিয়ে জামায়াতের পূর্ণ প্রস্তুতি আছে। স্থানীয় নির্বাচনে কোনো জোট হবে না। জামায়াতে ইনলামী এককভাবেই অংশ নিবে।
কেএন/টিএ