© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

শেয়ার করুন:
পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৭ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মক্কা নগরীতে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি লেখেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তা'য়ালার ঘর কা‘বার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি আরও লেখেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কেএন/টিএ


মন্তব্য করুন