গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি প্রত্যাহার
ছবি: সংগৃহীত
০২:০৬ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপিতে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে ডিএমপি হেডকোয়ার্টার্স। তাতে বলা হয়েছে, ডিএমপির গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে অদ্য ১৬/০৯/২০২৬ খ্রি. পূর্বাহ্নে সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতর, ডিএমপি, ঢাকায় সংযুক্ত করা হলো।
প্রসঙ্গত, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। ওই সময় ছড়িয়ে পড়ে গুলশান থানার ওসিকে বদলি করা হয়েছে, তবে সেটি ছিল ভুয়া। তবে ঘটনার এক সপ্তাহ পেরুনোর আগেই শেষ পর্যন্ত সরানো হলো দাউদ হোসেনকে।
আরআই/টিএ