© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট্রোরেলের পিলারে ফাটল : তদন্তে গাফিলতি মিললেই কঠোর ব্যবস্থা

শেয়ার করুন:
মেট্রোরেলের পিলারে ফাটল : তদন্তে গাফিলতি মিললেই কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
মেট্রোরেলের পিলারে ফাটল ও বিয়ারিং প্যাডে ত্রুটির ঘটনায় যদি কোনো গাফিলতি, অবহেলা কিংবা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এমআরটি লাইন-৬ এর বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই সেবাটিকে কীভাবে দ্রুত নিরাপদ ও নির্ভরযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যে কাজ চলছে। তদন্তে যদি কোনো ত্রুটি, অবহেলা কিংবা দুর্নীতির কারণে দুর্বলতা তৈরির বিষয়টি উঠে আসে, তবে অবশ্যই সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

বর্তমান সরকার বিপুল অর্থ ব্যয়ের বিনিময়ে মানসম্মত সেবা বা কোয়ালিটি সার্ভিস পাওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, মেট্রোরেলের ক্ষেত্রে এই কোয়ালিটি সার্ভিস বজায় রাখতে অর্থ জোগানকারী ও নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কমপ্লায়েন্সের আওতায় আনা হবে। এর পাশাপাশি আন্ডারগ্রাউন্ড অংশের ঝুঁকিকেও বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। মাটির নিচের কাজের প্রভাবে ওপরের কোনো বাসাবাড়ি, অফিস ভবন কিংবা রাস্তাঘাটে ফাটল ধরে কোনো দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কেবল ক্ষতিপূরণ নয়, বরং পরবর্তী তিন বছর ধরে সব ধরনের মেরামতের পূর্ণ দায়ভার বহন করতে হবে।

প্রকল্পের প্রযুক্তিগত উন্নয়ন ও খরচ বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মেট্রোরেলে নিরাপত্তা ও প্রযুক্তির মান বৃদ্ধিতে বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে, যার ফলে সার্বিক খরচ কিছুটা বেড়েছে। বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত হলো সব প্রকল্পের ক্ষেত্রে প্যারালালি প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করা। কেবল জনবলের দিক থেকেই নয়, প্রাতিষ্ঠানিকভাবেও কীভাবে এই প্রযুক্তি স্থানান্তর সফল করা যায়, তা বিবেচনায় রেখে সম্পূরক ও প্যারালাল প্রকল্প গ্রহণ করার কাজ চলছে।

এমআই/এসএন

মন্তব্য করুন