© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন স্টাইলিস্ট ল রোচ

শেয়ার করুন:
জেনডায়া ও টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন স্টাইলিস্ট ল রোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১২ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জেনডায়া ও টম হল্যান্ডের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিনের সম্পর্ক, বাগদান আর গোপন বিয়ের গুঞ্জন সবকিছু নিয়ে বারবারই আলোচনায় এসেছেন এই তারকা জুটি। এবার সেই আলোচনায় নতুন মোড় এসেছে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচের কথায়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানে জেনডায়া ছিলেন অন্যতম আলোচিত তারকা। ‘ইউফোরিয়া’য় রু চরিত্রে অভিনয়ের জন্য ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ এমি মনোনয়ন পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রীর এই পুরস্কার অবশ্য তার জন্য নতুন নয়। এর আগেও একই চরিত্রে অভিনয়ের জন্য দুবার এমি জেতেন তিনি।

তবে এবারের উপস্থিতিতে আলাদা মাত্রা যোগ করেন টম হল্যান্ড। অনুষ্ঠান ঘিরে সবচেয়ে বেশি চর্চা হয় তাদের বিয়ে নিয়ে। এর আগে ল রোচ দাবি করেছিলেন, চলতি বছরের বসন্তে গোপনে বিয়ে করেছেন জেনডায়া ও হল্যান্ড। সেই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল।

কিন্তু এবার নিজেই সেই দাবি থেকে সরে এলেন ল রোচ। রেড কার্পেটে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, ‘আমি আসলে মিথ্যা বলেছিলাম। সে বিবাহিত ছিল না।’



ল রোচ আরও জানান, জেনডায়া ও হল্যান্ডের এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিয়ের নামে ছড়িয়ে পড়া ছবি ও দৃশ্যও সত্যি নয়। তবে তাদের সম্পর্ক যে গভীর, সেটি স্পষ্ট করে তিনি বলেন, হল্যান্ড দীর্ঘদিন ধরেই জেনডায়ার সঙ্গী, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তার স্বামী নন।

এমির মঞ্চে অবশ্য বিয়ের গুঞ্জনকে ছাপিয়ে জুটি হিসেবে তাদের উপস্থিতিই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। জেনডায়াকে দেখা যায় জমকালো পোশাকে, সঙ্গে ছিল মুক্তোর দুল। অন্যদিকে হল্যান্ডের পরনে ছিল অভিজাত পোশাক। অনুষ্ঠানের একপর্যায়ে তাদের পাশাপাশি দেখা গেলে ক্যামেরার নজরও আটকে যায় এই জুটির দিকে।

এ বছর পর্দাতেও একসঙ্গে দেখা গেছে জেনডায়া ও হল্যান্ডকে। ক্রিস্টোফার নোলানের ‘দ্য অডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-দুটি আলোচিত সিনেমাতেই অভিনয় করেছেন তারা। ফলে পর্দার বাইরের তাদের সম্পর্ক নিয়েও দর্শকের আগ্রহ দিন দিন আরও বাড়ছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন