জবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগৃহীত
০৭:৪০ এএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষ্যে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
জানা গেছে, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে আহতদের পরিচয় ও চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এছাড়া সংঘর্ষে জড়িতদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এফআর/টিএ