© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উড়ন্ত বিমানে যাত্রীদের হাতাহাতি, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
উড়ন্ত বিমানে যাত্রীদের হাতাহাতি, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝআকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের ভেতরে দুই যাত্রী প্রথমে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তর্ক থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যেতে দেখা যায়।

হঠাৎ এমন ঘটনায় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে এসে দুই যাত্রীকে আলাদা করার চেষ্টা করেন।

তবে ভিডিওটি কবেকার এবং কী কারণে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আমি এখনো বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

এমআই/এসএন



মন্তব্য করুন