© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল

শেয়ার করুন:
মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার একাধিক তারকা। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত থেকে শুরু করে মোহনলাল, মহেশ বাবু, চিরঞ্জীবী ও রাম চরণও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোদির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বার্তা প্রকাশ করেন তারকারা। শাহরুখ খান এক্সে দেওয়া পোস্টে মোদির সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। দেশকে অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রীকে আরও শক্তি ও ইতিবাচকতা দেওয়ার প্রার্থনাও করেন তিনি।



সালমান খান সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘জন্মদিন মুবারক হো, অনারেবল পিএম সাহাব।’ অক্ষয় কুমার জন্মদিনকে মানুষের উপকার ও সেবার সঙ্গে যুক্ত করে মোদিকে শুভেচ্ছা জানান। অনিল কাপুরও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন।

রীতেশ দেশমুখ, রণদীপ হুডা, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, রাকেশ রোশন, কিরণ খের ও প্যারেশ রাওয়ালও সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

শত্রুঘ্ন সিনহা অবশ্য এক দিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদির সঙ্গে দুটি পুরনো ছবি পোস্ট করে তিনি বলেন, জন্মদিনের দিন শুভেচ্ছার ভিড়ে তাঁর বার্তা হারিয়ে যেতে পারে—তাই আগেভাগেই শুভেচ্ছা জানিয়েছেন। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

দক্ষিণী তারকাদের শুভেচ্ছা

দক্ষিণী সিনেমার তারকারাও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মালয়ালম অভিনেতা মোহনলাল তার সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।

তেলুগু অভিনেতা মহেশ বাবু মোদিকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া নেতা হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানান। চিরঞ্জীবী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও শক্তি কামনা করেন। নাগার্জুন মোদির শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা আরও বাড়ুক বলে শুভকামনা জানান।

অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণও দীর্ঘ বার্তায় মোদির জনসেবার কথা উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। মাম্মুট্টি ও অভিনেত্রী গৌতমীও শুভেচ্ছা জানিয়েছেন। তেলুগু অভিনেতা রাম চরণও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এক হাজার নারীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি।

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন