© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ নায়িকা?

শেয়ার করুন:
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘টুয়েলভথ ফেল’ নায়িকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৩ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
কিছুদিন ধরেই সময় রায়না ও শ্যারন ভার্মার কথিত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। এর মধ্যেই এবার সময়ের সঙ্গে ‘টুয়েলভথ ফেল’খ্যাত অভিনেত্রী মেধা শঙ্করের বিয়ের গুঞ্জন ছড়িয়েছে।

চলতি বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা- এমন দাবিই ঘুরছে অন্তর্জালে। সম্প্রতি ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট ২’-এর একটি পর্বে বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন মেধা। অনুষ্ঠানে বন্ধুত্ব নিয়ে আলোচনার একপর্যায়ে মেধাকে ‘সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে সম্বোধন করেন সময়। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।



ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেধা শঙ্করই নাকি সময় রায়নার মনের মানুষ। চলতি বছরের ডিসেম্বরেই তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে সময় বা মেধা-কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্ক কিংবা বিয়ের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এই গুঞ্জনের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ছড়িয়ে পড়া একটি পোস্টকে ঘিরে।

ভাইরাল হওয়া পোস্টে একজন নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠ বলে দাবি করে লেখেন, ‘আমি সময় রায়নার পরিবারের খুবই ঘনিষ্ঠ। গতকাল তার মায়ের সঙ্গে কথা বলার পর এটা নিশ্চিতভাবে বলতে পারি সময় রায়না ও মেধা শঙ্কর ছাব্বিশের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন। আপাতত ওরা দুজন ছুটি কাটাচ্ছেন। সময় নাকি যত তাড়াতাড়ি সম্ভব মেধাকে বিয়ে
করতে চান।’ তবে ওই পোস্টের সত্যতা যাচাই করা যায়নি।



সময় বা মেধার পক্ষ থেকেও এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ফলে আপাতত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন হিসেবেই রয়েছে। এদিকে বেশ কিছুদিন ধরেই সময় ও মেধার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরো জোরালো হয়েছে। এমনকি সুইজারল্যান্ডে তাদের ছুটি কাটানোর কিছু ছবি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়েছিল।

তবে ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট ২’-এর সাম্প্রতিক পর্বে মেধার সঙ্গে সম্পর্কের বিষয়টি কার্যত অস্বীকার করেছেন সময়। ফলে তাদের প্রেম ও বিয়ের খবর নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি।

শেষ পর্যন্ত সময় রায়না ও মেধা শঙ্করের সম্পর্কের গুঞ্জন সত্যি কি না, কিংবা ডিসেম্বরেই তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন কি না—সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে তাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এসএ/টিএ




মন্তব্য করুন