© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

শেয়ার করুন:
যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রাথমিক আলামতে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করছে পুলিশ। বিস্ফোরণের পরপরই সেখানে গোলাগুলির শব্দও শোনা যায়।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। এ হামলার নেপথ্যে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপরাধীদের সনাক্ত ও গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, একই দিনে রাজধানীর মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের একাধিক স্থানেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও সুপ্রিম কোর্ট চত্বরেও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একের পর এক এসব ঘটনায় পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এমআই/এসএন




মন্তব্য করুন