© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

শেয়ার করুন:
মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৫ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন।

সংসদ সচিবালয় জানায়, চিফ হুইপ একা নন, তার এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ও পুত্র। তারা সবাই মিলে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘এমএইচ-১০৩’ বিমানে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি সম্পূর্ণই তার একটি ব্যক্তিগত সফর বলে জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, সেখানে অবস্থান শেষে ও ব্যক্তিগত কাজ শেষ করে আগামী ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হয়ে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এসএন 

মন্তব্য করুন