কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি?
ছবি: সংগৃহীত
০৮:৫৫ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ছোট পর্দায় প্রতিদিন একটানা সঞ্চালনা করার অভিজ্ঞতা ওপার বাংলার স্বস্তিকা মুখার্জির জন্য একদমই নতুন। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গেলেও প্রতিদিনের ডেইলি শো উপস্থাপনা করাটা ছিল তার জন্য নতুন এক চ্যালেঞ্জ।
একদিকে যেমন দর্শকরা তাকে এই নতুন ভূমিকায় দেখছেন, অন্যদিকে নিজের ঝুলিতে কাজের অভিজ্ঞতাও তৈরি করছেন তিনি। দীর্ঘদিন ধরে অত্যন্ত জনপ্রিয় এ অনুষ্ঠানের মূল কান্ডারি ছিলেন রচনা ব্যানার্জি।

তার তৈরি করা স্থানে নিজেকে উপস্থাপক হিসেবে মানিয়ে নেওয়া এবং ক্যামেরার সামনে একটানা অনর্গল কথা বলে যাওয়া- সব মিলিয়ে ‘দিদি নম্বর ওয়ানের’ জার্নিটা মোটেও সহজ ছিল না স্বস্তিকার জন্য।
প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশ্য করে তিনি আগেভাগেই বলে ওঠেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’
স্বস্তিকা জানান, শুটিং সেটের কনকনে এসিতে একটানা কাজ করার ফলে গলায় বেশ চাপ পড়ে। সিনেমা বা ওয়েব সিরিজের ক্ষেত্রে এমন টানা কথা বলার প্রয়োজন না হলেও, রিয়্যালিটি শো-তে দীর্ঘ সময় কথা বলতে হয়। তাছাড়া সেটে প্রচুর লাইটের তাপে এসি বন্ধ রাখা অসম্ভব, আবার টানা এসিতে থাকলে স্বাভাবিকভাবেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে।
তবে শারীরিক এই সমস্যার কাছে নতি স্বীকার না করে তিনি প্রতিবারই দৃঢ়তার সঙ্গে নিজের কাজ চালিয়ে যান।
এসএ/এসএন