© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘আপনাদের এখানে থাকা উচিত নয়’, জাতিসংঘের অধিবেশনে সিএনএনকে ট্রাম্প

শেয়ার করুন:
‘আপনাদের এখানে থাকা উচিত নয়’, জাতিসংঘের অধিবেশনে সিএনএনকে ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহান্তে হোয়াইট হাউসে সিএনএনকে নিষিদ্ধ করার পর জাতিসংঘে তাদের উপস্থিতি দেখে তিনি এই ক্ষোভ ঝাড়েন।

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে পৌঁছানোর পর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। এ সময় সিএনএনের সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমাকে কভার করার জন্য সিএনএন এখানে উপস্থিত দেখে আমি অবাক হচ্ছি। আপনাদের এখানে থাকা উচিত নয়। আপনারাই বলেছিলেন যে আমাকে নিয়ে আর সংবাদ করবেন না।'

এর জবাবে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্স বলেন, 'জাতিসংঘ আমাদের এখানে প্রবেশের অনুমতি দিয়েছে।' এরপরই তিনি ট্রাম্পের কাছে সরাসরি জানতে চান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে।

এই বাদানুবাদের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি বিতর্ক। কোনো পূর্ব সতর্কতা বা যৌক্তিক কারণ ছাড়াই হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগে গত সোমবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করে সিএনএন, এমএস নাও এবং পলিটিকো।

প্রেসিডেন্টের দৈনন্দিন খবরাখবর সংগ্রহ করে অন্যান্য সংবাদমাধ্যমে সরবরাহ করার জন্য হোয়াইট হাউসের একটি নিজস্ব টিভি পুল রয়েছে, যার অন্যতম সদস্য সিএনএন। সিএনএন নিষিদ্ধ হওয়ার পর সোমবার ওই পুলের অন্য চারটি প্রধান নেটওয়ার্ক সিএনএনের বদলি হিসেবে কাজ করতে অস্বীকৃতি জানায়। এই উত্তেজনার রেশ ধরেই জাতিসংঘে প্রেসিডেন্ট ও সাংবাদিকের মধ্যে সরাসরি এই কথার লড়াইয়ের ঘটনা ঘটে।

সূত্র: ফোর্বস

এসএ/টিএ

মন্তব্য করুন