© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা

শেয়ার করুন:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৪ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেড় ঘণ্টা ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলায় ওই অংশে যানবাহনের গতি ধীর হতে পারে।

হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে মেরামতকাজ চলবে। ফলে দাউদকান্দি সেতু পার হয়ে আলিপুরা এলাকা অতিক্রমকালে যানবাহন ধীরগতিতে চলতে পারে।

এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

আরআই/টিএ

মন্তব্য করুন