জাতিসংঘের ভাষণে বিশ্বের মানুষের কথার প্রতিধ্বনি করেছেন তারেক রহমান: রিজভী
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ভাষণে সারা বিশ্বের মানুষের কথার প্রতিধ্বনি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হওয়া সমাবেশে এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ‘রক্তপিপাসু দল দেশকে শাসন করেছিল। তাদের বিরুদ্ধে যারাই গিয়েছে তাদেরকে হ'ত্যা-গুম করা হয়েছে। তরুণ-যুবকদের আন্দোলনে এক পর্যায়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়।’
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বহু ত্যাগ-তিতিক্ষা আর শারীরিক নির্যাতন সহ্য করার পর তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিরোধী দলের অপপ্রচারের পরও বর্তমান সরকার একটি গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে।’
গুপ্ত এবং সুপ্তের লোকেরা রাজশাহী রেলস্টেশনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও মন্তব্য করেন বিবএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
যেকোনো বিষয়ে আগাম কথা বলে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে রিজভী বলেন, ‘যারাই নাশকতা করবে, তাদের প্রতিহত করবে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের ভাষণে সারা বিশ্বের মানুষের কথার প্রতিধ্বনি করেছেন তারেক রহমান। বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গার সমস্যা সমাধানের কথা তুলে ধরেছেন।’
এমআর/টিএ