© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১০ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ৯৮৩ শিশুর মৃত্যুর হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০১ শিশু। অর্থাৎ এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ৮৪ জনে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।

এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন হাসপাতাল ছেড়েছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন