© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীর সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন