কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেফতার
ছবি: সংগৃহীত
০২:১৭ এএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোতাহার হোসেন সুফলের বিরুদ্ধে মিরপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। এছাড়া তিনি আরও চারটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত ২০টির বেশি হত্যা মামলায়ও সুফলকে ওয়ান্টেড আসামি হিসেবে খোঁজা হচ্ছিল।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একেএস/টিএ